সোমবার ১৮ মে ২০২০ রাত ১১ঃ৩০ রোস্টিং, কমেডি আর বুলিং এর মাঝে অনেক বড় তফাৎ আছে। আমার অভিমত এক কথায় প্রকাশ করবার মতো না। অনেকদিন যাবত এই ইউটিউব কমিউনিটির সাথে আছে তাই এদের নাড়ি-নক্ষত্র সব জানি এবং বুঝি। যদিও আমি এসব না দেখি, এসব নিয়ে না মাতামাতি করি। ফেসবুক ম্যাসেঞ্জারে এক বন্ধুর মেসেজ পেয়ে ক্যারিমিনাটির ভিডিওটি দেখেছিলাম। অত্যন্ত নিম্নমানের সস্তা পচাঁবস্তা সব জোক্সে ভরপুর ছিলো রোস্ট ভিডিওটি। পাঞ্চ লাইন বলতে ছিলো ২০০ টাকায় মিস্টির দোকানে বিক্রি আর মোটাকে মোটা বলার স্বাধীনতা। ভারতীয় আরেক ইউটিউবার সায়মন সে'স এর কয়েকদিন আগে একই টপিকে ভিডিও দেখেছিলাম। অথচ এক সপ্তাহ পর ক্যারির এই ভিডিওটি ভাইরাল হয়। আর এর পেছনে অনেকগুলো কারন আছে। এদিকটায় না যাই, আমার অভিমত নিয়েই কথা বলি। একটা বেপার বোঝার চেষ্টা করুন, সাধারণ মানুষের মাঝে কি পরিমাণ ঘৃণার সৃষ্টি করলে 4.5 রেটিং পাওয়া কোনো এপস কোনো লেজিট কারণ ছাড়া রাতারাতি 2.6 রেটিং-এ নেমে আসে। আজকের দিনের সেলিব্রেটি এই টিকটকার-ইউটিউবারেরা। এরাই সাধারণ মানুষকে ইনফ্লুয়েন্স করতেছে। একটা রিভিউ পড়ে যেমন আমরা বই পড়ি, সিনেমা দেখি। একইভাবে এদের অপিনিয়ন আমা...