জাওয়াদ করিম ইউটিউব নামক ভিডিও শেয়ারিং সাইটের সহপ্রতিষ্ঠাতা। আমি তার এবং আরো দুজন কম্পিউটার সাইন্টিস্ট এর প্রতি চিরকৃতজ্ঞ থাকব ইউটিউবের মতো অসাধারণ প্লাটফর্ম আমাদের উপহার দিয়েছে বলে। যারা জাওয়াদ করিমকে ইউটিউবের স্রষ্টা হিসেবে চেনেন তাদের মধ্যে খুব কম পাওয়া যাবে যারা তার Me at Zoo শিরোনামের ভিডিওটি দেখেন নি। এটি ছিলো ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিও। তবে বেশিভাগ বাঙালি জাওয়াদ করিমকে চেনে সে ইউটিউব সহপ্রতিষ্ঠাতা বলে নন, তারা চেনে সে একজন বাঙালি বংশোদ্ভূত বলে।
আমার সমস্যাটা এখানেই। ইউটিউবের চেয়ে গুগলের ব্যবহারির সংখ্যা বেশি। খোজ নিয়ে দেখুন কজন ল্যারি পেজ ও সার্জে ব্রিনের নাম শুনেছে। আসলে আমরা মারাত্মক হীনমন্যতায় ভোগা জাতি। জাওয়াদ করিমের পাশে বাঙালি ট্যাগ লাগিয়ে গর্বে গর্বিত হওয়ার জন্য তার নাম বারবার জপতে পছন্দ করি আমরা। যদি সে বাঙালি নয়, বাংলাদেশি বংশোদ্ভূত। সে একজন বাঙালি বাবার সন্তান, মা জার্মান। জন্ম জার্মানিতে হলেও বড় হওয়া আমেরিকায়। সেখানেই তার পড়াশুনা, লালন-পালন। জার্মান মা এবং আমেরিকান পরিবেশে বড় হওয়া জাওয়াদ করিম কতটা বাঙালি সংস্কৃতির ছোয়া পেয়েছে তার প্রশ্ন থেকেই যায়। আর সে বাংলা বলতে জানে না, জানে তার পিতৃভূমি বাংলাদেশ সম্পর্কেও। বাংলাদেশ নিয়ে তাকে কখনো কোথাও কোনো কথা বলতে দেখি নি, সে এসব নিয়ে ভাবেও কিনা কে জানে।
তবুও আমরা তাকে নিয়ে মাথায় নাচি। নাচানাচিতে আমার তেমন সমস্যা নেই, কিন্তু দেশের জন্য যারা প্রতিনিয়ত প্রাণপণ লড়াই করে যাচ্ছে তাদের ছেড়ে কেন এই জাওয়াদ করিম কে নিয়ে আমাদের লাফালাফি। ন্যাশনাল হিরো কি আমাদের দেশে কম আছে, জগদ্বিখ্যাত ব্যক্তিত্ব কি বাঙালী মায়ের কোল জুড়ে আসে নি, বিশ্ব মাতানো বাঙালি সংখ্যা কি কম পড়ে গেছে। তাদের ছেড়ে জাওয়াদ করিমকে নিয়ে নাচানাচি করার মানে তাদের এক প্রকারের অসম্মান করা, তাদের ছোট দেখানো।
আচ্ছা বাদ, এফ আর খানের নাম শুনেছেন? জামাল নজরুল ইসলাম, নাফিস বিন জাফর, সালমান খান, মার্গারিটা মামুন? এরাও তো বাঙালি বংশোদ্ভূত। বিদেশের মাটিতে নাম কুড়িয়েছে। জাওয়াদ করিম থেকে কোনো অংশে কম যায় না তারা। বরং তার থেকে শিক্ষা-দীক্ষা সম্পদ-সম্মানে এগিয়ে থাকবে। এরা বাঙালি ঘরে বড় হয়েছে, পেয়েছে বাঙালি সংস্কৃতি এবং তারা বাংলাদেশকে নিয়েও ভাবে।
আমি অবশ্যই জাওয়াদ করিমের মতো একজন বিজ্ঞানীকে সম্মান ও শ্রদ্ধা করি তবে তার সম্মানের জায়গাটা আলাদা। আমাদের ন্যাশনাল হিরো এবং বাঙালি বংশোদ্ভূত হিরোদের থেকে তার স্থান অনেক দূরে। এবং তাকে ছোট করার কোনো প্রশ্নই উঠে না। যারা পাশের গ্রামের ডাক্তার/ইঞ্জিনিয়ার/সাইন্টিস্টকে নিজের ছেলে বলে গর্বে পেট ফুলিয়ে গর্ভবতী হয়ে যান তাদের জন্য।
~~ ভালো থাকবেন
Comments
Post a Comment