বৃহস্পতিবার সন্ধ্যা ৬ঃ৪৫ ২৫ মার্চ ২০২১ অনেকদিন পর লিখতে বসলাম। কেন যে বসলাম। হাবিজাবি লিখবো। লিখিই তো আমি হাবিজাবি সব। কিন্তু লেখাগুলো আমার। হাবিজাবি হোক আর যাই হোক। অনেকদিন লিখি না। কেন লিখি না এর কোনো উত্তর নাই। চিটাগাং আসছিলাম ২ মাস আগে। কেন আসছিলাম? অনেক কারণ ছিলো। অনেকে অনেকবার এই নিয়ে অনেক প্রশ্ন করছে। এড়ায় গেছি প্রতিবার। এখনো যাবো! সেদিন আমাকে কাছের একজন বললো আমার নাকি ইমেজিনেশন পাওয়ার অনেক। কল্পনা করতে পারি, মানে জানি। আমার কাছেও মনেহয়, আমি ভালো কল্পনা করতে জানি। সবাই নিজের কাছে নিজের হিরো। আমিও হয়তো। স্টোরি বলা আমার পছন্দের। এই ব্লগে প্রথম শুরু করেছিলাম। শেষ করা হয়ে উঠেনি। গল্পের তো শেষ নেই, আমিই বা করবো কেন। কিন্তু এই গল্পগুলো ভিডিও আকারে করার অনেক শখ। হ্যাঁ ইচ্ছার থেকে বেশি শখ। আমার রেজিস্ট্যান্স অনেক। এখন বলতে নিলে পারবো না বলতে। কারণ না বলতে পারাটাও রেজিস্ট্যান্স। এই একটা বেপার আমাকে সব জায়গায় পিছনে আটকে রাখছে। পুরো দেশ বাইক নিয়ে ট্যুর দেওয়ার প্লান আছে। এটা করতে পারলে জীবনের যত গল্প আছে সব এখানে ঝেড়ে ফেলে দিবো। সব হয়তো হবে না। যেভাবে চাইবো সেভাবে সব ...
একজন ইউটিউবারে প্রথম ভিডিও স্পেশাল হওয়া উচিত। চাকুরির প্রথমদিন স্পেশাল হওয়া উচিত। প্রিয়তমার প্রথম সাক্ষাত স্পেশাল হওয়া উচিত। প্রথম বেতনে কেনা জিনিসটিও স্পেশাল হওয়া উচিত। আসলে আমাদের প্রথম যে কোনো কিছুই স্পেশাল বা বিশেষ হওয়া উচিত কারণ এটি প্রথম এখান থেকেই শুরু… ব্রিটিশ আমেরিকান মোটিভেশনাল স্পিকার ও লেখক সাইমন সিনেকের " Start With Why " বইটি পড়েছিলাম। সেখানে সাইমন সিনেক স্টিভ জবসের এ্যপল থেকে শুরু করে রাইট ভ্রাতাদ্বয়ের বিমান উড়ানো নিয়ে আলোচনা করেছিলেন। তিনি W-H-W অর্থ্যাত What How Why ফর্মুলা বিশ্লেষণ করে প্রমাণ করেছিলেন যে দুনিয়ার যত কোম্পানি/স্টার্টাপ বা বিজনেস সেরা ও সফল হয়েছে তাদের মূলে ছিলো 'কেন'। প্রোডাক্ট বা কি সবাই বিক্রি করে, মোটামুটি সবারই কিভাবে বা বিজনেস স্ট্র্যাটেজি একই কিন্তু যারা সফল হয়েছে তাদের সবার কেন-টা ভিন্ন ছিলো। ইউটিউবে একটি ভিডিও আপলোড করে সফলতা পাওয়া আষাঢের গল্পের মতো শোনায়। ইউটিউবে সফলতার একমাত্র পথ কন্সিসট্যান্সি বা ধারাবাহিকতা। আপনি দিনক্ষণ মেনে ভিডিও আপলোড করে যান সফলতা আসবে। অনেকে একটি দুইটি তিনটি ভিডিও ...