মঙ্গলবার
রাত ৮ঃ০০
১৪ই মার্চ ২০২০
রাত ৮ঃ০০
১৪ই মার্চ ২০২০
আমি পুরোদস্তু বাঙালী নই। বাঙ্গালীয়ানার অনেক কিছুই করা হয় না। পান্তা খেতে পারি না, মঙ্গল শোভাযাত্রায় যাই না, প্রভাতফেরীতে ফুল দেই না। ঢল, তবলা, হারমোনিয়াম সেকেলের লাগে। আবার পুথিপাঠ শুনতে ভালো লাগে, ঢেঁকি ছাটা চাল আর পিঠা-পায়েস প্রিয়। লুঙ্গি গামছা, ভাত-ভর্তায় তৃপ্তি আর মাটির ঘ্রাণে সুখ খুঁজে পাই।
দেশকে ভালোবাসি, কতটুকু জাতীয়তাবাদি তা বলতে পারছি না। তবে ভোট দেই, ট্যাক্স দেই কিন্তু নাগরিকের অনেক কর্তব্য আছে যেগুলো পালন করা হয় না। যে কারনে নিজেকে ষোল-আনা বাংলাদেশীও দাবী করতে পারি না।
আমি মুসলিম তবে ধর্ম অতো ভালোভাবে মেনে চলতে পারি না। যতটুকু পারি মানার চেষ্টা করি, কোনো কিছু সাংঘর্ষিক হলে সরে আসি। এই যেমন, আমার কলেজ-ভার্সিটির র্যাগ ডে'তে হলি খেলার কোনো ইতিহাস নেই। বসে বসে দেখেছি শুধু। আবার ইসলামের সাথে অনেক সাংঘর্ষিক বেপার আছে যেগুলো করি। গান শুনি যেমন আর রাগ দেখাই জেদ করি।
আমি না ঘরের না ঘাটের। কোনো কিছুতেই নেই আবার সব কিছুতেই আছি। মোট কথা, আমি আগে মুসলিম, তারপর বাঙালী, আর সব শেষে বাংলাদেশী। আর এমন বাঙালি যে মঙ্গল শোভাযাত্রায় কোনো মঙ্গল খুঁজে পায় না।
Comments
Post a Comment