Skip to main content

Posts

অপেক্ষা

শনিবার রাত ১১ঃ৪০ ২৯ ফেব্রুয়ারী ২০২০ ভাইকিং ব্যান্ডের খুব প্রিয় একটা গান অপেক্ষা। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদেরও উপন্যাস আছে অপেক্ষা নামে। অপেক্ষা শিরোনামে যে শুধু ভাইকিং ব্যান্ড গান করেছে তা কিন্তু না। তাদের আগে আরও কয়েকটি ব্যান্ড বা শিল্পীর এই নামে গান আছে। রবিন্দ্রনাথ ঠাকুর থেকে ইউটিউবার বং গাই সহ মোটামুটি অনেকেরই অপেক্ষা শিরোনামে গান আছে। Photo by  Anthony Tran  on  Unsplash আসলে আমার অপেক্ষা অন্যখানে। আজকের তারিখটা ২৯, অন্যভাষায় যাকে লিপইয়ার বলে। প্রতি চার বছর পরপর এ দিনটা ঘুরে আসে। এই দিনটার জন্য আবার চার বছর অপেক্ষা করতে হবে। 

লেখা-লিখি

শুক্রবার রাত ১০ঃ৩৫ ২৮ ফেব্রুয়ারী ২০২০ আমি বই পড়ব বলে পড়ি না আবার ভালো লাগে বলেও পড়ি না। বই পড়ার সাথে আমার এক অদ্ভুত রকমের সম্পর্ক আছে। শুরু করব বিখ্যাত লেখক জর্জ আর আর মার্টিনের একটা কথা নিয়ে।  “A reader lives a thousand lives before he dies, The man who never reads lives only one.”  এর বাংলা তর্জমা করলে কিছুটা এমন দাঁড়ায় যে, একজন পাঠক তার মৃত্যুর আগে হাজারটা মানুষের জীবন যাপন করে। আর যে বই পড়ে না সে শুধু একবারই বাঁচে। আবার বলা হয় বই পড়লে নাকি একজন মানুষের কল্পনা শক্তি বাড়ে। এতে করে সৃজনীচিন্তা মাথায় আসে। আর এদিকে জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করতে বইয়ের কোনো বিকল্প নেই। Photo by  Iryna Tysiak  on  Unsplash উপরের কথাগুলো সবখানেই শোনা যায়। কিন্তু লিখালিখি নিয়ে তেমন কেউ কথা বলে না। এর কারন হয়ত, যে কেউ চাইলেই পাঠক হয়ে যেতে পারে কিন্তু লেখক হওয়াটা সাধনার বেপার। আমি লিখালিখি করি লেখক হওয়ার জন্য না। আমি যখন শুধু ফেসবুকে স্ট্যাটাস দিতাম তখনও দুই তিন লাইন লিখতে ঘাম ঝরাতে হত। অনেক চিন্তা করতে হত, অনেক ভাবতে হত, অনেক কারেকশন করতে হত শুধু ফেসবুক পোস্টের কারনে। খো...

অল ট্রেজার ইজ নট সিলভার অর গোল্ড, ম্যাট

বৃহঃস্পতিবার রাত ১০ঃ৪০ ২৭ জানুয়ারী ২০২০ পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান আমার প্রিয় সিনেমা।  প্রিয় ক্যারেক্টার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। এই সিনেমার কারনে একমাত্র বাংলাদেশী হিসবে জাওয়াদ করিম অস্কার পেয়েছিলো বলে প্রিয় নয়। কারন অন্য কিছু। এই সিনেমার আমার সবচেয়ে প্রিয় ডায়লগ, "অল ট্রেজার ইজ নট সিলভার অর গোল্ড, ম্যাট।" বাংলায় তর্জমা করলে, হিরা মুক্তো জহরত দুনিয়ার গুপ্তধন নয়। অনেকের কাছে হতে পারে কিন্তু সবার জন্য নয়। এবং আমার জন্যও নয়। Photo by  Matheus Ferrero  on  Unsplash ফেসবুকে একটা ফিচার আছে, ডিড ইউ নো নামে। যেখানে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারেন। প্রশ্ন গুলো বিশেষ করে নিজেকে ঘিরেই করা হয়। সেখানে আমার একটা উত্তর ছিলো, দুনিয়ার সবচেয়ে মুল্যবান রত্নের নাম সম্পর্ক। আমার কাছে মনে হয় দুনিয়ার এই অসামান্য সুন্দর জিনিসটার মতো দ্বিতীয় কিছু নেই। সম্পর্ক নানা ধরনের হতে পারে। ভাই-বোনে, প্রেমিক-প্রেমিকার, বাবা-মার, পিতামাতা-সন্তানের, বন্ধু-বান্ধবের। যে কোনো সম্পর্কই হতে পারে। এই অদ্ভুত সুন্দর বন্ধনটা সৃষ্টিকর্তা সম্ভবত অনেক সময় ও যত্ন নিয়ে তৈরি করেছিলেন। এই...

BE MY EYES

বুধবার রাত ১১ঃ০০ ২৬ ফেব্রুয়ারী ২০২০ ধানমন্ডি ৩২ নাম্বারে বসে আশিক নাহিদের সাথে চা খাচ্ছিলাম। হঠাত আশিক তড়িঘড়ি করে বলে ইয়ারফোন আছে। ভিডিও কল আসছে কথা বলবে। এ কথা বলতেই ফোন কেটে যায়। পাত্তা দিই নাই, এমন কি কল আসতেই পারে। আশিক বলল এই এপটা ফোনে ইন্সটল করে নাও। কাজে দিবে, তারপর সে বলল কোত্থেকে কল আসছিলো আর কলটা কতটা জরুরী ছিলো। Photo by  Rene Böhmer  on  Unsplash টমস ডট কম জুতোর দোকান। টমসের দোকান থেকে আপনি যদি একজোড়া জুতা কেনেন তাহলে একই দামের আর এক জোড়া জুতা আর্জেন্টিনার কোনো জুতাহীন লোককে দেওয়া হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশন এর উদ্যোগে গড়ে উঠেছে মাত্র এক টাকায় আহার! বাংলার পথে পথে এক টাকায় এক প্যাকেট খাবারে এই আহার চলে খোলা আকাশের নীচে কিংবা স্টেশনের প্লাটফর্মে। এঁদের কেউ অভুক্ত থাকে সারারাত, কেউবা আরো বেশি।  দেশে বিদেশে এমন আরও অনেক সেচ্ছাসেবী প্রকল্প আছে যারা সত্যিকার্থে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। বলছিলাম ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, কলটি এসেছিলো "BE MY EYES" এপ থেকে। এপটি খুবই ছোট্ট কিন্তু মিনিংফুল পো ইম্প্যাক্টফুল আইডিয়া থেকে তৈরি করা হয়েছে। যারা চোখে কম...

মুনির হাসান স্যার

মঙ্গলবার রাত ১১ঃ৩০ ২৫ ফেব্রুয়ারী মাস ছয়েক আগে রকমারীতে বই দেখতেছিলাম; এসময় মুনির হাসান স্যারের বইগুলো সামনে আসে। স্যারকে নিয়ে অনেক জ্ঞানালাপের সময় বন্ধু জিতুও আমার কথায় সায় দিতেছিলো যে মুনির হাসানের মতো স্যার হয় না। আর ওর কাছেই প্রথম জানতে পারি উনি আমাদের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সিএসসি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি। আগে শুধু তাকে গনিত অলিম্পিয়ার্ডের প্রেসিডেন্ট ও উদ্যোক্তাদের নিয়ে কিছু করেন আর ভালো ব্লগ লিখেন। আমাদের মোটামোটি সবারই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একজন প্রিয় স্যার থাকেন। আমারও ছিলো স্কুলে, কলেজে এবং ভার্সিটিতেও(!) তাদের ক্লাস করব বলে ক্লাসে যেতাম, মন্ত্রমুগ্ধ হয়ে তাদের লেকচারগুলো শুনতাম। স্কুল কলেজ একটা সহনীয় পর্যায়ে আছে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে কি পড়ায় আর কেন পড়ায় এর রহস্য আমার জানা নেয়। সত্যি বলতে শিক্ষার্থীদের কেউ পড়াশুনা মনে রাখে না; তবে যারা পড়ায় তাদের আজীবন মনে রাখে। তেমনি মনে রাখার মতো একজন শিক্ষক ও গুরু হলেন মুনির হাসান স্যার। আমি সরাসরি কোনোদিন তাঁর ক্লাশ করিনি। ইউটিউবে একটি ভিডিও দেখার পর উনার নাম লিখে গুগলে সার্চ করলে উনার মুনিরহাসান ড...

জহির রায়হানের “আরেক ফাল্গুন”

সোমবার রাত ১১ঃ২০ ২৪ ফেব্রুয়ারী ২০২০ আমি জহির রায়হানের ভক্ত 'জীবন থেকে নেয়া' সিনেমা দেখে। বাংলা ভাষায় এপর্যন্ত এর চেয়ে দ্বিতীয় সেরা কোনো সিনেমা আমি দেখি নাই। 'অজ্ঞাতনামা' অসাধারণ সিনেমা কিন্তু 'জীবন থেকে নেয়া' র সাথে তুলনাযোগ্য নয়। গল্প-কাহিনী, মিউজিক, অভিনয় ও নির্মানশৈলীর অসাধারণ সংমিশ্রণ খুব কম সিনেমাতেই দেখা গেছে।  জহির রায়হানের লেখা হাজার বছর ধরে ও একুশের গল্প ছাড়া তেমন কোনো গল্প-উপন্যাস পড়া হয় নাই। অনেক দিনের ইচ্ছে ছিলো তাঁর লেখাগুলো পড়ে দেখবার। গেলো মাসে রকমারী ডট কম থেকে চারটে বই কিনেছিলাম। একে একে সব পড়েছি, মুগ্ধ হয়েছি। আমার মতো নিতান্তই নগণ্য মানুষ জহির রায়হানের লেখা রিভিউ করার মতো ধৃষ্টতা কখনোই দেখাতে পারে না। তবে নিজের অনুভূতি টুকু এখানে শেয়ার করতে পারি।  জেলখানা আরো বাড়ান সাহেব।  এতো ছোট জেলখানায় হবে না।  আর একজন বললো, এতেই ঘাবড়ে গেলেন নাকি?  আসছে ফাল্গুন আমরা কিন্তু দ্বিগুন হবো।  জহির রায়হানের “আরেক ফাল্গুন” …ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লিখা উপন্যাস…ফেব্রুয়ারি মাসে পড়ার মতো এরচেয়ে সেরা বই আর কি হতে পারে। আমার কাছে ...

দ্বৈত চরিত্র

রবিবার রাত ১১ঃ০০ ২৩ ফেব্রুয়ারী ২০২০ মাধ্যমিকে সামাজিক বিজ্ঞানে পড়েছিলাম লর্ড ক্লাইভের দ্বৈত শাসন নিয়ে। আবার দ্বৈত চরিত্র নিয়ে মুভি দেখেছি হৃতিক রোশনের কৃশ, আমির খানের ধুম-৩, ক্রিশ্চিয়ান বেল ও হুঘ জ্যাকম্যানের দ্য প্রেস্টিজ ইত্যাদি। এদিকে যে একজন মানুষের দুইয়ের বেশি চরিত্র থাকতে পারে এ নিয়েও সিনেমা হয়েছে; ফাইট ক্লাব, স্প্লিট। সোসাল মিডিয়া সেলিব্রেটিরাও দ্বৈত চরিত্রে খুব ভালো অভিনয় করতে পারে। তারা নিজেদের যেভাবে সোসাল মিডিয়ায় তুলে ধরে বাস্তবে তার বিস্তর ফারাক দেখা যায়। বাস্তব জীবনেও একজন মানুষের একাধিক চরিত্র থাকে। আজ এমনি একজন মানুষ নিয়ে কথা বলব। চারো তারাফ কোহরা হি কোহরা ভাই ১০০/২০০ জাদা লেলে ল্যান্ড কারা দে মে মা****দ হু ইসমে আয়া। ভিপিন সাহু। হ্যাঁ রাতারাতি ভাইরাল হওয়া সোসাল মিডিয়া সেলিব্রেটি ভিপিন সাহু যিনি কিনা একজন দ্বৈত চরিত্রের মানুষ। তার ভাইরাল হওয়া ভিডিওতে তাকে ক্ষেত/আবাল টাইপের মনে হলেও বাস্তবে সে অনেক ফানি এবং স্মার্ট একজন মানুষ। আজকের দিনে সবাই দেশ বদলাও, সমাজ বদলানোর কথা বলে। কিন্তু তাদের কাছে যখন জানতে চাওয়া হয় আপনি এ নিয়ে এখন পর্যন্ত কি কি করেছেন তখ...

সুস্থ দেহ সুস্থ মন

শনিবার সন্ধ্যা ৭ঃ০০ ২২ ফেব্রুয়ারী ২০২০ সিজনটাই অসুস্থের। যেখানেই খোঁজ খবর নিই প্রতি দশজনে সাত-আট জন অসুস্থ। বেশির ভাগেরই জ্বর-সর্দি। দিনে গরম রাতে শীত, আবহাওয়ার পরিবর্তনের জন্য এই সমস্যা সম্ভবত। আমার শরীরটাও ভালো যাচ্ছে না। কেমন যেন উশখুশ লাগতেছে, কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছি না। Photo by  Jose Ibarra  on  Unsplash সুস্থতা আল্লাহ সুবহান ওয়া তায়ালা অনেক বড় নিয়ামত। একজন অসুস্থ ব্যক্তিই জানে সুস্থতার মর্ম। আবার অসুস্থতাও আল্লাহ তাআলার অনেক বড় নিআমত। অসুস্থতা দেহের যাকাত স্বরূপ। এর দ্বারা শরীর গুনাহমুক্ত হয়, পাক-পবিত্র হয়। হাদিসে এসেছে, "দুটি নিআমতের ক্ষেত্রে অনেক মানুষ ধোঁকার মধ্যে রয়েছে : ১. সুস্থতা  ২. অবসর।" -সহীহ বুখারী, হাদীস ৬৪২২ একটি স্বাভাবিক জীবনাতিবাহিত করতে সুস্থ দেহ ও সুস্থ মন এর গুরুত্ব অনেক। আমাদের শারীরিক  ও মানসিক স্বাস্থ্য দুটোই সুস্থ-স্বাভাবিক হওয়া জরুরী। একটি অসুস্থ হয়ে পড়লে অন্যটি নিয়ে টানা পড়ন শুরু হয়ে যায়। মানসিকভাবে আপনি যতই শক্তিশালী হউন না কেনো শারীরিক অসুস্থতার ফলে বেশিরভাগ মানুষ ভেঙ্গে পড়ে। আবার মানসিক দুর্বলতার ফলে ক...

ভাষার স্বাধীনতা

শুক্রবার সন্ধ্যা ৭ঃ০০ ২১ ফ্রেব্রুয়ারী ২০২০ আমি বাংলা, হিন্দি, উর্দু, ইংলিশ সব বলি। আমার কাছে ভাষার বিশেষ কোনো বিশেষত্ব নেই, কারন এটাকে আমার অর্জন করতে হয় নি, উত্তরাধিকার সুত্রে পেয়েছি। রফিক শফিক বরকত জব্বারের কাছে বিশেষ কারন ছিলো বলেই তাঁরা এ ভাষার জন্য জীবন পর্যন্ত দিতে পেরেছিলো। ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলেও আসাম সহ ভারতের কয়েকটি রাজ্যে ১৯ মে কে বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। শুধু যে  পাকিস্তানীরা মায়ের ভাষা, মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিলো তা কিন্তু না; ইতিহাসে এমন আরও ঘটনা আছে। পশ্চিমবঙ্গের দিকে হিন্দি ভাষার আগ্রাসন জানান দেয় ভারতীয়রাও পাকিস্তানিদের থেকে কোনো অংশে কম না। এছাড়া আসামের বরাক উপত্যকায় ১৯৬১ সালের ১৯শে মে ১১ জন জীবন দিয়েছিলো বাংলা ভাষার সম্মান রক্ষার্থে। জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। আর পৃথিবীতে একমাত্র নজির যে শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষেরাই ভাষার জন্য প্রাণ দিয়েছে। একবার নয় দু-দুবার, তো এদের থেকে ভাষার স্বাধীনতার মূল্য হয়ত ভালো কারও জানার কথা নয়। কিন্তু যে ভাষার জন্য এতো কিছু সে ভাষা-ই যদি অনলাইনে লিখতে বা...

প্রযুক্তি আশির্বাদ না অভিশাপ

বুধবার রাত ১ঃ০৫ ১৯ ফেব্রুয়ারী ২০২০ খুব কাঁচা বয়স থেকে মোবাইল হাতে নাড়াচাড়া করতাম। এসএসসির আগে ইন্টারনেট আর কম্পিউটারের ছোঁয়া পাই, সালটা সম্ভবত ২০১০/২০১১ হবে। যদিও গ্রামে মোবাইল ইন্টারনেট কম্পিউটার এখনো দুর্লভ বস্তু হিসেবে মানা হয়। কলেজে উঠে ভাইয়ার আধা পুরোনো মাল্টিমিডিয়া ফোন পেয়েছিলাম যাতে ইন্টারনেট ভালোভাবেই চলত।  সায়েন্সের হেল্প নিয়ে নিজের স্কিল কাজে লাগিয়ে এমন কিছু তৈরি করা বা আবিষ্কার করা যা মানুষের কাজে লাগে তাই টেকনোলজি। কিন্তু টেকনোলজি বা প্রযুক্তি বলতে যাই বোঝাক না কেনো আমরা বাঙালীরা মোবাইল আর ইন্টারনেট ছাড়া কিচ্ছু বুঝি না। এর এই দুইয়ের বিচারে যদি আপনি প্রযুক্তিকে দুশতে চান তাহলে আপনার পারসেক্টিভে আমি একটুখানি ঠোকা দিতে চাই।  উপরের ছবিটি এখুন, একটা সাদাকালো যুগের আরেকটি এই সময়ের। খালি চোখে দেখলে পার্থক্যটা শুধু পত্রিকা ছেড়ে মোবাইল হাতে। আপনি যদি এতে এলাহীকাণ্ড করে বসেন তাহলে বলতে হয় ছবিটি আরেকবার দেখুন। কোনো মিল পাচ্ছেন, হ্যাঁ ছবিতে মিল হলো দুটোই ট্রেনের যাত্রি, দাড়িয়ে আছে এবং মোস্ট ইপোর্ট্যান্ট কেউ কারও সাথে কথা বলছে না। হিউম্যান ...