বুধবার
রাত ১১ঃ০০
২৬ ফেব্রুয়ারী ২০২০
ধানমন্ডি ৩২ নাম্বারে বসে আশিক নাহিদের সাথে চা খাচ্ছিলাম। হঠাত আশিক তড়িঘড়ি করে বলে ইয়ারফোন আছে। ভিডিও কল আসছে কথা বলবে। এ কথা বলতেই ফোন কেটে যায়। পাত্তা দিই নাই, এমন কি কল আসতেই পারে। আশিক বলল এই এপটা ফোনে ইন্সটল করে নাও। কাজে দিবে, তারপর সে বলল কোত্থেকে কল আসছিলো আর কলটা কতটা জরুরী ছিলো।
![]() |
| Photo by Rene Böhmer on Unsplash |
টমস ডট কম জুতোর দোকান। টমসের দোকান থেকে আপনি যদি একজোড়া জুতা কেনেন তাহলে একই দামের আর এক জোড়া জুতা আর্জেন্টিনার কোনো জুতাহীন লোককে দেওয়া হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশন এর উদ্যোগে গড়ে উঠেছে মাত্র এক টাকায় আহার! বাংলার পথে পথে এক টাকায় এক প্যাকেট খাবারে এই আহার চলে খোলা আকাশের নীচে কিংবা স্টেশনের প্লাটফর্মে। এঁদের কেউ অভুক্ত থাকে সারারাত, কেউবা আরো বেশি।
দেশে বিদেশে এমন আরও অনেক সেচ্ছাসেবী প্রকল্প আছে যারা সত্যিকার্থে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। বলছিলাম ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, কলটি এসেছিলো "BE MY EYES" এপ থেকে। এপটি খুবই ছোট্ট কিন্তু মিনিংফুল পো ইম্প্যাক্টফুল আইডিয়া থেকে তৈরি করা হয়েছে। যারা চোখে কম দেখে বা অন্ধ তাদের জন্য। তাদের যেখানে চলতে সমস্যা বা কোনো কিছু ঠিকভাবে দেখতে পাচ্ছে না, তারা সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে এপটিতে রেজিস্টার্ড যে কোনো ভলেন্টিয়ারের সাহায্য নিয়ে পথ চলতে পারবে।
![]() |
| BE MY EYES |
এপটিতে আমি ভলেন্টিয়ার হিসেবে রেজিস্টার করেছি। আপনিও করতে পারেন আর ঘরে বসে ৩/৪মিনিট বা তারও কম সময় খরচ করে কারো উপকার করলেন। এপটি প্লেস্টোরে পাবেন, সেখান থেকে সরাসরি ইন্সটল করে নিতে পারেন।


Comments
Post a Comment