Skip to main content

সুস্থ দেহ সুস্থ মন

শনিবার
সন্ধ্যা ৭ঃ০০
২২ ফেব্রুয়ারী ২০২০

সিজনটাই অসুস্থের। যেখানেই খোঁজ খবর নিই প্রতি দশজনে সাত-আট জন অসুস্থ। বেশির ভাগেরই জ্বর-সর্দি। দিনে গরম রাতে শীত, আবহাওয়ার পরিবর্তনের জন্য এই সমস্যা সম্ভবত। আমার শরীরটাও ভালো যাচ্ছে না। কেমন যেন উশখুশ লাগতেছে, কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছি না।

Photo by Jose Ibarra on Unsplash
সুস্থতা আল্লাহ সুবহান ওয়া তায়ালা অনেক বড় নিয়ামত। একজন অসুস্থ ব্যক্তিই জানে সুস্থতার মর্ম। আবার অসুস্থতাও আল্লাহ তাআলার অনেক বড় নিআমত। অসুস্থতা দেহের যাকাত স্বরূপ। এর দ্বারা শরীর গুনাহমুক্ত হয়, পাক-পবিত্র হয়। হাদিসে এসেছে, "দুটি নিআমতের ক্ষেত্রে অনেক মানুষ ধোঁকার মধ্যে রয়েছে : ১. সুস্থতা  ২. অবসর।" -সহীহ বুখারী, হাদীস ৬৪২২

একটি স্বাভাবিক জীবনাতিবাহিত করতে সুস্থ দেহ ও সুস্থ মন এর গুরুত্ব অনেক। আমাদের শারীরিক  ও মানসিক স্বাস্থ্য দুটোই সুস্থ-স্বাভাবিক হওয়া জরুরী। একটি অসুস্থ হয়ে পড়লে অন্যটি নিয়ে টানা পড়ন শুরু হয়ে যায়। মানসিকভাবে আপনি যতই শক্তিশালী হউন না কেনো শারীরিক অসুস্থতার ফলে বেশিরভাগ মানুষ ভেঙ্গে পড়ে। আবার মানসিক দুর্বলতার ফলে কোনো কাজে মন বসে না ফলে ধীরে ধীরে একজন মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ধর্মে বলা প্রতিটি দিক নির্দেশনা আমাদের মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী করে। আমরা অধিকাংশ সময়ই ভুলে যাই যে, আমাদের শারীরিক শক্তি ও সুস্থতা নিজের ক্ষমতাবলে পাওয়া নয়; বরং তা আল্লাহর দান। এবং আমাদের সফলতা ও অসফলতা একমাত্র আল্লাহর হাতে। এভাবে একজন প্রকৃত মুমিন মানসিকভাবে শক্তিশালী হয় এবং হতাশায় নিমজ্জিত হয় না। ইসলামে হতাশা বলতে কোনো শব্দই নেই।

শারীরিক সুস্থতার ছোট্ট একটা উদাহরণ দিই, ইউএস নেভী সীলের কমান্ডারদের লাইফস্ট্যাইলকে সবচেয়ে স্মার্ট ও শক্তিশালী বলে মানা হয়। তাদের নিয়ে ইউটিউব ব্যাখ্যাসহ অনেক ভিডিও আছে। তবে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তাদের লাইফস্ট্যাইল ইসলামী জীবন ব্যবস্থার সাথে অনেকাংশে মিলে যায়। প্রথমত তাদের সব কাজই রুটিন মাফিক এবং তারা সময়মত সবকিছু করে। যেটা ইসলামের পাঁচ ওয়াক্ত নামাযের সাথে মিলে যায়। তারা প্রমাণ করেছে ভোর ৪টায় ঘুম থেকে উঠা একজন মানুষের জন্য কতটা উপকারী। আর ফজরের নামায পড়া একজন মুসলিমের জন্য ফরজ কাজ। ইসলাম কখনো অলসতাকে প্রশ্রয় দেয় না এবং নামায মেডিটেশন ও শারীরিক কসরতের মধ্যে পড়ে।

অন্য ধর্মের বেপারে জানি না তবে আমি নিজে ইসলামী জীবন যাপন করে এর ফল পেয়েছি। নিজেকে কখনো প্রকৃত মুসলিম বলে দাবী করি না তবে চেষ্টা করি ইসলামকে মেনে চলার।

Comments

Popular posts from this blog

প্রথম ইউটিউব ভিডিও যেমন হওয়া উচিৎ

একজন ইউটিউবারে প্রথম ভিডিও স্পেশাল হওয়া উচিত। চাকুরির প্রথমদিন স্পেশাল হওয়া উচিত। প্রিয়তমার প্রথম সাক্ষাত স্পেশাল হওয়া উচিত। প্রথম বেতনে কেনা জিনিসটিও স্পেশাল হওয়া উচিত। আসলে আমাদের প্রথম যে কোনো কিছুই স্পেশাল বা বিশেষ হওয়া উচিত কারণ এটি প্রথম এখান থেকেই শুরু… ব্রিটিশ আমেরিকান মোটিভেশনাল স্পিকার ও লেখক সাইমন সিনেকের " Start With Why "  বইটি পড়েছিলাম। সেখানে সাইমন সিনেক স্টিভ জবসের এ্যপল থেকে শুরু করে রাইট ভ্রাতাদ্বয়ের বিমান উড়ানো নিয়ে আলোচনা করেছিলেন। তিনি W-H-W অর্থ্যাত What How Why ফর্মুলা বিশ্লেষণ করে প্রমাণ করেছিলেন যে দুনিয়ার যত কোম্পানি/স্টার্টাপ বা বিজনেস সেরা ও সফল হয়েছে তাদের মূলে ছিলো  'কেন'।  প্রোডাক্ট বা  কি  সবাই বিক্রি করে, মোটামুটি সবারই   কিভাবে  বা বিজনেস স্ট্র্যাটেজি একই কিন্তু যারা সফল হয়েছে তাদের সবার  কেন-টা   ভিন্ন ছিলো। ইউটিউবে একটি ভিডিও আপলোড করে সফলতা পাওয়া আষাঢের গল্পের মতো শোনায়। ইউটিউবে সফলতার একমাত্র পথ কন্সিসট্যান্সি বা ধারাবাহিকতা। আপনি দিনক্ষণ মেনে ভিডিও আপলোড করে যান সফলতা আসবে। অনেকে একটি দুইটি তিনটি ভিডিও ...

নিক নেমনামা

মঙ্গলবার রাত ৮ঃ৪৫ ২৮ জানুয়ারী ২০২০ অন্যসব দেশে কি হয় জানি না তবে আমাদের দেশে এমন মানুষ খুব কমই পাওয়া যাদের আসল নামের সাথে কোনো ব্যাঙ্গাত্মক নাম নেই। এই ব্যাঙ্গাত্মক ডাকনামের সংস্কৃতির উৎপত্তি কোথায় আমার জানা নেই। আর দুনিয়ায় এমন কিছু মানুষ যারা পথে-ঘাটে, জলে-স্থলে, শহরে-বন্দরে, বন্ধু-গফ যে কোনো জায়গায় ঐ নাম ছাড়া অন্য নামে ডাকে না। স্কুল-কলেজে এমন এক বন্ধু পাবেন যে সবার নামের আকিকা করে থাকে। কলেজে এই রোল আমিও প্লে করছি। অনেকের নাম আমার দেয়া। কিন্তু হুট করে একদিন আমার নামকরণ করা হলো মাইকেল। মুনতাসির থেকে মাইকেল। wtf… ভাই দিবি ভালো নাম দে। কি একটা ক্ষ্যাত নাম দিছিস (সেসময়কার ভাবনা)। কলেজে ক্রিকেট মোটামুটি খেলতাম। ঐসময় অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলো মাইকেল ক্লার্ক। উহু, সবার সামনে যখন বন্ধুরা এই নামে ডাকত, যখন অকওয়ার্ড ফিল করতাম তখন নিজেকে মিস্টার ক্যাপ্টেন ভেবে কুল থাকার চেষ্টা করতাম। পাগলের সুখ মনে মনে যাকে বলে আরকি। পোস্টারটি আমার করা জ্যাক স্প্যারো ক্যাপ্টেন জ্যাক স্প্যারো পাইরেটস অব দ্য ক্যারাবীয়ান সিরিজ ও ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর অনেক বড় ফ্যান আমি। সেই সুব...

কেন বই পড়ি

রবিবার রাত ২ঃ০০ ২৬ জানুয়ারি প্র মথ চৌধুরির কাছে বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও তিনি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতেন না। কিন্তু আমি যতটুকু বই পড়ি শখের বসেই পড়ি। তবে আমাকে বই পড়তে যে মাহমুদুল শিখিয়েছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই। বন্ধু হিসেবে বিচার করবার আগে আমার বিবেক তার এই ঋণের কথা বারবার স্বরণ করিয়ে দেয়। যদ্দুর মনে পড়ে ওর কাছ থেকে নেওয়া রবিনসন ক্রুশ দিয়ে বই পড়া শুরু, তারপর পড়েছিলাম থ্রি কমরেড। এই বইয়ের কাছে জিন্দেগী না মিলেগী দোবারা কিংবা দিল চাহতা হে সিনেমার গল্প ফিকে পড়ে যায়। Photo by  Eliabe Costa  on  Unsplash প্রায় শুনতে পাওয়া যায় মানুষ বই কেনো পড়ে কেনো? ওয়ারেন বাফেট দিনে ৫ থেকে ৬ ঘন্টা ব্যয় করেন ৫টি পত্রিকা এবং অন্তত ৫০০ পৃষ্টার করপোরেট রিপোর্ট, ম্যাগাজিন পড়তে। তো সোজাসাপ্টা উত্তর জ্ঞানার্জনের জন্য। যে কারোরই বই পড়ার মুখ্য উদ্দেশ্য জ্ঞানার্জন। তবে যদি পাল্টা প্রশ্ন আসে যে সাহিত্য পড়ে কেনো? তাহলের এর উত্তরের জন্য দুবার ভাবতে হয়। সাধারনত লাজুক প্রকৃতির মানুষের বই বেশি পড়ে। আবার যারা একবার বই পড়ার মোহে ডুবে যায় তাদের নেশা হয়ে দাঁড়...