বুধবার বিকেল ৪ঃ০০ ২৯ জানুয়ারী ২০২০ আজ ১৮তম ব্লগ পোস্ট লিখছি। আমার লেখাগুলো কতটা সাবলীল জানি না, তবে আমি আমার এক বছর আগের লেখা আর আজকের লেখার মধ্যে বিস্তর ফারাক দেখতে পাই। আমি কতটুকু নিজের উন্নতি করেছি তার উপলব্ধি আমার শব্দকোষ দেখলে কিছুটা আচঁ করা যায়। আগে দু লাইন লিখতে হাফায় পড়তাম। একই শব্দ বারবার লিখতাম, অনেক কিছু লিখতে চাইতাম কিন্তু লেখতে এসে হাত কাজ করত না। অনেকটা পেটে আসে কিন্তু মুখে না আসার মতো অবস্থা। Photo by Szabo Viktor on Unsplash বলছিলাম ইউটিউবের সাক্সেস মান্ত্রা নিয়ে। ইউটিউবে সবাই সফল হতে চায়, কিন্তু হাতেগনা মাত্র কয়েকজন সফল হতে পারে। আমাকে এক ভাইয়া বলছিলেন ইউটিউবে সফল হওয়ার একটাই নিয়ম, যে ভিডিও তৈরি করো আর যেভাবেই করো না কেন। এই সুত্র বা নিয়ম কানেকানে বলার মতো নয়। আমরা সবাই জানি এর সম্পর্কে কিন্তু কেউ আমলে নিই না। ক্যাসি নেস্ট্যাস্ট কে চেনেন? নাস ডেইলি ? একজন ইউটিউবে এবং একজন ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে সফল ভিডিও ক্রিয়েটর। এরাও সে একই সুত্র মেনে সফল হয়েছে। যেকোনো কুতুবের কাছে গেলেই তারা বুলি আওড়ায় কোয়ালিটি অভার কোয়ানটিটি। ভালো কন্টেন...