সোমবার
দুপুর ২ঃ৩০
১৩ জানুয়ারী ২০২০
আমার ভার্সিটিতে একজন বন্ধু আছে যাকে সবাই ঘুমন্তবাবু বলে ডাকে। চন্দ্রবিন্দু ব্যান্ডের ঘুমঘুম ক্লাসরুম গানের মতো। প্রতিটা ক্লাসে সে ঘুমায়, আর চেহারাতেও সবসময় একটা ঘুম ঘুম ভাব লক্ষ্য করা যায়। কিন্তু ও আমার মতো কখনও টানা ১৮ ঘন্টা ঘুমিয়েছিলো কিনা জানি না। আমি কি পরিমাণ ঘুমে আসক্ত এটা যারা আমার সাথে থাকে তারা ছাড়া আর কেউ জানে না। আমার ঘুমের গল্প কেউ শুনলেও বিশ্বাস করতে চায় না। ছুটির দিন গুলোতে আমি কবে ঘুমাই কবে উঠি কেউ জানে না। অনেক সময় ক্লাস অথবা কাজকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েও ঘুমিয়ে পড়ি। ঘুমের কাছে কেউ পাত্তা পায় না।
দুপুর ২ঃ৩০
১৩ জানুয়ারী ২০২০
![]() |
| Photo by Chiến Phạm on Unsplash |
আমার ভার্সিটিতে একজন বন্ধু আছে যাকে সবাই ঘুমন্তবাবু বলে ডাকে। চন্দ্রবিন্দু ব্যান্ডের ঘুমঘুম ক্লাসরুম গানের মতো। প্রতিটা ক্লাসে সে ঘুমায়, আর চেহারাতেও সবসময় একটা ঘুম ঘুম ভাব লক্ষ্য করা যায়। কিন্তু ও আমার মতো কখনও টানা ১৮ ঘন্টা ঘুমিয়েছিলো কিনা জানি না। আমি কি পরিমাণ ঘুমে আসক্ত এটা যারা আমার সাথে থাকে তারা ছাড়া আর কেউ জানে না। আমার ঘুমের গল্প কেউ শুনলেও বিশ্বাস করতে চায় না। ছুটির দিন গুলোতে আমি কবে ঘুমাই কবে উঠি কেউ জানে না। অনেক সময় ক্লাস অথবা কাজকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েও ঘুমিয়ে পড়ি। ঘুমের কাছে কেউ পাত্তা পায় না।
এই যেমন সকালে ব্লগ লিখতাম সেটা এখন ঘুমের জন্য দুপুরে লিখছি। ঘুম ক্যারিয়ারের জন্য একটা বড়সড় অশনি সংকেত। এ ক্যারিয়ার যে কোনো ধরনের হতে পারে। ঠিকমতো না ঘুমানোও আবার স্বাস্থ্যের জন্য ঠিক না। ঘুম নিয়ে আমার তেমন জ্ঞান নেই তবে এ ঘুমের জন্য আমাকে অনেক কিছু ভোগ করতে হয়েছে, হচ্ছে এবং ভবিষতেও হবে এটা আমি জানি। মরণের পর অনন্ত কালের ঘুমটাও সুখের হবে না যদি না পূণ্যের কিছু করি...

Comments
Post a Comment