শুক্রবার
সন্ধ্যা ৭ঃ২৫
২৪ জানুয়ারী ২০২০
ইউটিউবের সাথে সখ্যতা কলেজে উঠার পর থেকে। আর ইউটিউবার হওয়ার সাধ জাগে ২০১৫ সালে। ২০১৬ সালে এই সাধকে আরেকটু গতি দেয় মোটিভেশন ফর ইউটিউবার শিরোনামের একটি ভিডিও। আসলে একটি না সম্ভবত ৫টি অথবা ৬টি ভিডিও ছিলো।
কিছুদিন আগে Colin and Samir তাদের ব্রেকডাউন সিরিজে MrBeast কে নিয়ে কথা বলে। তাদের ধারনা হয়তো আগামী কয়েক বছরের মধ্যে মিস্টার বিস্ট হতে যাচ্ছে ইউটিউবের নেক্সট পিউডিপাই। এর পক্ষে যথেষ্ট কারণও দেখায় তারা। মিস্টার বিস্ট ইউটিউবে একজন রেকর্ড ব্রেকার ক্রিয়েটর। যতসব উদ্ভট রেকর্ড তাঁর ঝুলিতে। সাম্প্রতিক ২০ মিলিয়ন গাছের চারা রোপন করে সে। এটা একটা চ্যালেঞ্জ ছিলো আর রেকর্ডও বটে।
আমি উপরে যে ইউটিউব মোটিভেশন ভিডিওর সম্পর্কে বললাম সে ভিডিও মিস্টার বিস্টেরই করা ছিলো। সেসময় তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ছিলো ৫০ হাজারের মতো। তাঁর বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ২৯ মিলিয়ন। ২০ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় সে টুইট করে উপরে তার স্ক্রিনশট দিয়েছি। আমি তাঁর পাচঁ লাখ থেকে ঊনত্রিশ মিলিয়নের জার্নিতে ছিলাম একজন সাবস্ক্রাইবার হিসেবে। সে একদিনে গ্রো করে নাই, তাঁর সাক্সেস ওভারনাইট ছিলো না। টানা আট বছরের কষ্টের ফসল এটি। ২০১৬ এবং ২০১৭ সালে প্রচুর কাজ করেছে সে। শুধু গেমিং না উদ্ভট সব ভিডিও এক্সপেরিমেন্ট করেছে ইউটিউবে। তাঁর চ্যানেল গ্রো করার কৌশল অন্যদের থেকে অবশ্যই ভিন্ন ছিলো তবে ৯০০+ ভিডিও আপলোড করা চাট্টিখানি কথা না। ক্যাসি নেস্ট্যাটের এক ভিডিওতে মিস্টার বিস্ট বলেছিলো যে, সে যা ইনকাম করে সব ইউটিউবে ঢেলে দেয়। দু হাতে টাকা লুটায় সে, যেন টাকায় ছিনিমিনি খেলে। যারা মিস্টার বিস্টকে চেনে তাদের অবশ্যই জানার কথা কেমন পাগলাটে সে।
ইউটিউবের মটো ব্রডকাস্ট ইওরসেলফ। আর ইউটিউবে যে কেউ ফেমাস হতে পারে। ফাঁকা বুলি ছুড়ছি না। উপরের ছবিটি দেখুন। মিস্টার বিস্টের ২০১৭ সাল থেকে ২০২০ সালের স্ট্যাটাস্টিক। কিভাবে দিনের পর দিন নিজেকে উপরে নিয়ে গেছে। ২০১৭ থেকে ২০১৮ সালে সে ৫ লাখ থেকে ২ মিলিয়ন সাবস্ক্রাইবারে নিয়ে যায়। পরের বছর ২০১৯ এর জানুয়ারি হতে হতে তাঁর চ্যানেলে আসে আরও ১১ মিলিয়ন সাববস্কাইবার। কোনো চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি থাকলে এর বৃদ্ধির গতি কমে যাওয়া স্বাভাবিক। কিন্তু মিস্টার বিস্ট তো রেকর্ড ব্রেকার, পুরো ২০১৯ সাল জুড়ে সে আরো প্রায় ১৫ মিলিয়ন সাবস্ক্রাইবার জুটায় তাঁর চ্যানেলে। যার মোট করলে দাঁড়ায় ২৯ মিলিয়ন। ক্যাম্নে এই অসাধ্যকে সাধন করছে এ নিয়ে অনেক আর্টিকেল লেখা হয়েছে, ইউটিউবেও অনেক ভিডিও আছে। আমি ওতো গভীরে যাব না। কিন্তু এই কাজ যে সম্ভব তা সে প্রমাণ করেছে। আর একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, "দুনিয়ার কোনো কাজ যদি একজন মানুষ হলেও সম্ভব করে থাকে তাহলে সে কাজ যে কেউ করতে পারবে।" এর জন্য অবশ্যই সদিচ্ছা থাকতে হবে।
ভালো থাকবেন।



আসলেই সে ইউটিলাইজ জিনিয়াস !!!
ReplyDeleteআসলেই সে ইউটিউব জিনিয়াস !!!
ReplyDelete