Skip to main content

Posts

সিরিজ রিভিউঃ পাতাললোক (Paatal Lok)

বুধবার ২৭ মে ২০২০ দুপুর ১ঃ০০ স্ত্রী সিনেমার আইকনিক সিন ভিক্কি প্লিজ! নাওয়াজ উদ্দিন সিদ্দিকীর প্রথম সিনেমা যদি 'সারফারোস' ধরা হয় তবে হাতোরা তিয়াগীর ডেবু সিনেমা 'রাং দে বাসান্তি' বললে ভুল হবে না। সাম্প্রতি আমাজন প্রাইমে রিলিজ পাওয়া ওয়েব সিরিজ Paatal Lok এ ফাটিয়ে অভিনয় করেছে এই অভিনেতা। পুরো সিজনে জুড়ে তাঁর অভিনয় এতোটাই চমৎকার যে ৯ এপিসোডে মাত্র তিনবার ডায়লগ ডেলিভারীতেও এতোটুকুও কমতি মনে হয় নি। টেডএক্সের স্পিচে তাঁর প্রথম কথাটি ছিলো, "স্ত্রী সিনেমায় আমার রোলটা যদি আমি কাস্টিং ডিরেক্টর হওয়ার বদৌলতে ভেবে থাকেন তবে আপনি ভুল ভাবছেন।" লোকটা পেশায় আসলে অভিনেতা নন, বরং একজন কাস্টিং ডিরেক্টর। 'মির্জাপুর' থেকে 'কোটা ফ্যাক্টরি' কিংবা 'ডার্টি পিকচার' থেকে 'সিক্রেট সুপারস্টার', এ যুগের সব সেরা সিনেমা ও ওয়েব সিরিজ গুলোর কাস্টিং তাঁর হাত ধরেই এসেছে। ইরফান খানের 'নক আউট' সিনেমা আর করণ জোহরের 'কলংক' সিনেমাতেও ছিলেন কাস্টিং ডিরেক্টর হিসেবে। 29 Casting Bay, আরামনগর, মুম্বাইয়ে গড়ে তুলেছেন তাঁর কাস্টিং বে কোম্পান...

টিকটক vs ইউটিউব এবং আমার অভিমত

সোমবার ১৮ মে ২০২০ রাত ১১ঃ৩০ রোস্টিং, কমেডি আর বুলিং এর মাঝে অনেক বড় তফাৎ আছে। আমার অভিমত এক কথায় প্রকাশ করবার মতো না। অনেকদিন যাবত এই ইউটিউব কমিউনিটির সাথে আছে তাই এদের নাড়ি-নক্ষত্র সব জানি এবং বুঝি। যদিও আমি এসব না দেখি, এসব নিয়ে না মাতামাতি করি। ফেসবুক ম্যাসেঞ্জারে এক বন্ধুর মেসেজ পেয়ে ক্যারিমিনাটির ভিডিওটি দেখেছিলাম। অত্যন্ত নিম্নমানের সস্তা পচাঁবস্তা সব জোক্সে ভরপুর ছিলো রোস্ট ভিডিওটি। পাঞ্চ লাইন বলতে ছিলো ২০০ টাকায় মিস্টির দোকানে বিক্রি আর মোটাকে মোটা বলার স্বাধীনতা। ভারতীয় আরেক ইউটিউবার সায়মন সে'স এর কয়েকদিন আগে একই টপিকে ভিডিও দেখেছিলাম। অথচ এক সপ্তাহ পর ক্যারির এই ভিডিওটি ভাইরাল হয়। আর এর পেছনে অনেকগুলো কারন আছে। এদিকটায় না যাই, আমার অভিমত নিয়েই কথা বলি। একটা বেপার বোঝার চেষ্টা করুন, সাধারণ মানুষের মাঝে কি পরিমাণ ঘৃণার সৃষ্টি করলে 4.5 রেটিং পাওয়া কোনো এপস কোনো লেজিট কারণ ছাড়া রাতারাতি 2.6 রেটিং-এ নেমে আসে। আজকের দিনের সেলিব্রেটি এই টিকটকার-ইউটিউবারেরা। এরাই সাধারণ মানুষকে ইনফ্লুয়েন্স করতেছে। একটা রিভিউ পড়ে যেমন আমরা বই পড়ি, সিনেমা দেখি। একইভাবে এদের অপিনিয়ন আমা...

প্রিয় মানুষটি মানুষ চলে গেলেন নিভৃতে

বুধবার রাত ৯ঃ০০ ২৯ এপ্রিল ২০২০ গতকাল জাতীয় প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরি স্যার আর আজ প্রিয় অভিনেতা ইরফান খান প্রয়াণ। বেদনা ভাষায় প্রকাশ করবার মতো না। কুরআনে আছে, "Verily we belong to God, and verily to Him do we return." অর্থ "আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।" ইংরেজি মিডিয়াম সিনেমার ডিজিটাল প্রমোশনে তাঁর কথাগুলো শুনে ভিতরটা আতকে উঠেছিলো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করেছিলাম প্রিয় মানুষটা আবার ফিরে আসুক আমাদের মাঝে। হাঙ্গামা টিভির এক ইন্টারভিউয়ে বলেছিলো, হলিউডে শাহরুখ খান নেই, আমাদের আছে। তিগমাংশু ধুলিয়া, পংকজ তিওয়ারী, মনোজ পাজপাই আর ইরফান খানের প্রচুর ইন্টার্ভিউ দেখি আমি। India TV থেকে শুরু করে রাজ্যসভা টিভি সবখানেই। শাহরুখ সালমান আমির কাউকে আমি নিজে মনে হয় নাই যতটা ইরফান খানকে মনে হয়েছে। তার অভিনয়, তার কথা বলা, তার বাচনভঙ্গি দেখে মনে হত আমার সাথে কথা বলছে, খুব কাছের কেউ। অভিনয়শিল্পে একটা কথা আছে, অভিনয় করা সহজ কিন্তু সহজ অভিনয় করা সবচেয়ে কঠিন। লোকটা অভিনয় দেখে কখনো মনে হয়নি সে অভিনয় করছে। নিলেশ মিশিরার স্লো ইন্টার্...

ইউটিউব, বই পড়া নাকি ভ্রমণ

রবিবার রাত ৮ঃ১০ ২৬ এপ্রিল ২০২০ ইউটিউবে যা কিছু আছে তার চেয়ে কয়েকশত গুন বেশি কিছু বই পড়ে পাওয়া যায়। ইউটিউবের সাথে ভালোবাসা আমার অনেক দিনের। ইউটিউবে কন্টেন্ট মেকিং থেকে শুরু করে একজন অডিয়েন্স হিসেবেও আমার ভালো দখল। আমি প্রচুর ভিডিও দেখেছি ইউটিউবে, অসংখ্য ইউটিউবারের সাথে সখ্যতা আর ইউটিউবে ভিডিও কন্ট্রিবিউটও করেছি অনেক। উপলব্ধি, ইউটিউবে সব কিছু থাকে না। হাজারটা ভিডিও দেখার অভিজ্ঞতা একটা বইয়ে পাওয়া যায়। এতে আপনার জ্ঞান পরিধি কতটুকু বাড়বে তা জানি না কিন্তু চিন্তা করার বা কল্পনার পরিধি অনেক বেড়ে যাবে। আপনার শব্দকোষ ফুলে ফেঁপে উঠবে। হাতের কাছে যে বই পাবেন তাই দিয়ে শুরু করে দিন। আমি বই পড়া বন্ধুর কাছে শিখেছিলাম, তার দেওয়া বই থেকেই অফিশিয়ালি শুরু করি। কিন্তু এই বই পড়ার আগেও আমি বই পড়েছি। পরিক্ষার ভালো ফলাফল কিংবা স্কুলের কোনো প্রতিযোগিতায় এমন সব বই উপহার দেওয়া হয় যার নাম কেউ কোনোদিন শুনে নাই। আমার বই পড়ার বিগাড় উঠছিলো, পড়ব মানে পড়ব। তো এই বছরের পর বছর নাম না জানা ধুলো জমা বই দিয়ে শুরু করেছিলাম আমি। তো বেশি ঘাটাঘাটি না করে শুরু করে দিন একটা বই দিয়ে। সাল ২০২০ মাস এপ্রিলের শেষ সপ্তাহ। ...

Quora এবং আমি

মঙ্গলবার সন্ধ্যা ৭ঃ১০ ২১ মার্চ ২০২০ কোরা ডট কম নামক ওয়েবসাইটের জন্মের গুনে গুনে ঠিক ৬ বছর পর এই লেখাটি আমি একটি ব্লগ পোস্ট করেছিলাম। উক্ত পোস্টে আমার ফোনে ব্যবহার করার সেরা পাঁচ এপসের প্রথমটি ছিলো কোরা। বাকি চারটি ছিলো টেড, ইউটিউব, খান একাডেমী এবং উইকিহাও। যদিও শেষ ২টি তেমন ব্যবহার করতাম না। আমি সম্ভবত ২০১৪ কিংবা ২০১৫ সালে কোরার ব্যবহার শুরু করি। সালটা ঠিক খেয়াল করতে পারছি না। Yahoo Answers অনেক জনপ্রিয় প্রশ্নোত্তর সাইট বলে জানতাম কিন্তু গুগলে কোনো কিছু সার্চ করলে ২/৩ নম্বর সার্চ রেজাল্টে বারবার কোরাকে পেয়ে আগ্রহ নিয়ে এখানে একাউন্ট খুলি। Believe me or not কোরায় নিজের নামে এটি ৩য় একাউন্ট। সঙ্গত কারণে আগে ২ বার একাউন্ট খুলে মুছে দিয়েছি। মাঝে ২ বছরের বেশি সময় একেবারে ব্যবহার করা ছেড়ে দিয়েছিলাম। ২০১৭'র শুরুতে ইংরেজী কোরায় Shovan Chowdhury ভাইয়ের একটি উত্তর পড়ে দারুন অনুপ্রেরিত হয়েছিলাম। সে সময় বাঙালী বলতে শুধু তাকেই জানতাম। কোরার বাংলা চালু হওয়ার পর মেইল এসেছিলো। কারণে অকারণে আসা হয়, আসার পর তো দেখি এলাহী কাণ্ড। সেপ্টেম্বরে সেমিস্টার ব্রেকে নিয়মিত হওয়ার চেষ্টা করি। প্রা...

অজ্ঞাতনামা - পরিচয়হীন লাশের গল্প

শনিবার বিকেল ৫ঃ৩০ ১৮ জানুয়ারী ২০২০ তৌকির আহমদের পরিচালিত “দারু চিনির দ্বীপ” এর পর আমার দেখা দ্বিতীয় সিনেমা অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা শুধু একটি সিনেমা নয় একটি দর্পন, সমাজের দর্পণ। আমাদের সমাজে দেখা অদেখা অনেক ছোট বড় ঘটনাই চলে যায় লোকচক্ষুর আড়ালে। মানব পাচারকারী দালালদের নানা প্রলোভনে ফেঁসে জীবিকার তাগিদে দু চার পয়সা কামানোর জন্য এক বুক স্বপ্ন নিয়ে যারা নিজের সর্বস্ব উজার করে বিদেশের মাটিতে পাড়ি জমায় তাদের বেশির ভাগেরই কপালে জোটে অমানবিক অত্যাচার, এমনকি সেখানে তাদের নিজের নাম , পরিচয়টাও কখনো গোপন করতে হয়। তাদের খোঁজ-খবর কেউ রাখে না। না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, না পররাষ্ট্র মন্ত্রণালয়, না শ্রম মন্ত্রণালয়, না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, না সেই দালাল। এমনি এক পরিচয়হীন লাশের গল্প নিয়ে নির্মিত “অজ্ঞাতনামা”। প্রথমত বলব অজ্ঞাতনামায় শুধু কমতি ছিলো বাজেটের। যার কারনে টেকনিক্যাল দিকটা একটু দুর্বল এবং প্রচারনা নাই বললেই চলে তবে সিনেমাটোগ্রাফী, ডায়লগ, অভিনয় ফাটাফাটি। এদিকে অভিনয়ে ফজলুর রহমান বাবু অজ্ঞাতনামায় নিজের জাত চিনিয়ে দিয়েছেন। তার মুখের এক্সপ্রেশন রীতিমত বিস্ময়কর ছিলো। এক কথায় অসাধারন...

ক্যাপ্টেন জ্যাক স্প্যারো

শুক্রবার বিকেল ৫ঃ৩০ ১৭ মার্চ ২০২০ আমার কম্পিউটারে একটা ফোল্ডার আছে Eid Special নামে। যেখানে Pirates of the Caribbean সিনেমার পাচঁটি পর্বই আছে। এই নামকরণের ঘটনা পরে বলছি আগে সিনেমা নিয়ে বলে নিই। এই সিনেমার মদ্যপায়ী হেলেদুলে চলা যাকে আপনি নিরেট পাগল বলতে ভুল করবেন না সেই ক্যাপ্টেন জ্যাক স্প্যারো আমার বিসম্ভব প্রিয়। ঠিক কি কারনে তার প্রতি এতো ভালোলাগা তা হয়তো আমি নিজেও জানি না। প্রিয়তমার সামনে যখন কেউ প্রেম নিবেদন করতে গেলে ভ্যাবাচ্যাকা খেয়ে বোবার মতো দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি এই সিনেমা নিয়ে বলতে গেলে আমিও বোবা হয়ে যাই। তাই ছবি দিয়ে একটু আধটু বোঝানোর চেষ্টা করছি। হাহা মদ না পেলে ক্যাপ্টেন এর হাল কিছুটা এমনি হয় তার জীবনে অনুশোচনা বলতে কোনো শব্দ নেই তার জলদস্যুতার পেশা নিয়ে সর্বদা গর্ব করে তার কাছে কোনো সমস্যা সমস্যা না। আসল সমস্যা হলো সে সমস্যাকে কিভাবে দেখছি তাতে। আহা! বারবার পলায়নের সময় সেই বিখ্যাত উক্তি আত্মমর্যাদাও আছে মাতালের। তাই তো কেউ ক্যাপ্টেন না বলে শুধু জ্যাক স্প্যারো বললে ক্ষ্যাপে যায়। উফফ! উইলিয়াম টার্নারকে বলা সেই সেরা উক্তি। শুধু সোনা রুপ...

মঙ্গল শোভাযাত্রা

মঙ্গলবার রাত ৮ঃ০০ ১৪ই মার্চ ২০২০ আমি পুরোদস্তু বাঙালী নই। বাঙ্গালীয়ানার অনেক কিছুই করা হয় না। পান্তা খেতে পারি না, মঙ্গল শোভাযাত্রায় যাই না, প্রভাতফেরীতে ফুল দেই না। ঢল, তবলা, হারমোনিয়াম সেকেলের লাগে। আবার পুথিপাঠ শুনতে ভালো লাগে, ঢেঁকি ছাটা চাল আর পিঠা-পায়েস প্রিয়। লুঙ্গি গামছা, ভাত-ভর্তায় তৃপ্তি আর মাটির ঘ্রাণে সুখ খুঁজে পাই।  দেশকে ভালোবাসি, কতটুকু জাতীয়তাবাদি তা বলতে পারছি না। তবে ভোট দেই, ট্যাক্স দেই কিন্তু নাগরিকের অনেক কর্তব্য আছে যেগুলো পালন করা হয় না। যে কারনে নিজেকে ষোল-আনা বাংলাদেশীও দাবী করতে পারি না। আমি মুসলিম তবে ধর্ম অতো ভালোভাবে মেনে চলতে পারি না। যতটুকু পারি মানার চেষ্টা করি, কোনো কিছু সাংঘর্ষিক হলে সরে আসি। এই যেমন, আমার কলেজ-ভার্সিটির র‍্যাগ ডে'তে হলি খেলার কোনো ইতিহাস নেই। বসে বসে দেখেছি শুধু। আবার ইসলামের সাথে অনেক সাংঘর্ষিক বেপার আছে যেগুলো করি। গান শুনি যেমন আর রাগ দেখাই জেদ করি।  আমি না ঘরের না ঘাটের। কোনো কিছুতেই নেই আবার সব কিছুতেই আছি।  মোট কথা,   আমি আগে মুসলিম, তারপর বাঙালী, আর সব শেষে বাংলাদেশী। আর এমন বাঙালি যে মঙ্গল শোভ...

বাজেট ট্রাভেল বা স্বল্প টাকায় ট্রাভেলিং

রবিবার রাত ১০ঃ৩০ ১২ মার্চ ২০২০ টাকা নেই কিন্তু বিশ্ব ভ্রমণ করতে চান, মুশকিল কিন্তু অসম্ভব নয়। তবে শুরুতে বলে রাখি টাকা ছাড়া সাহেবের মতো পায়ের উপর পা তুলে বিশ্ব ভ্রমণ কোনোদিন সম্ভব না, বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। তো দু'ভাবে বিনা পয়সায় বিশ্ব ভ্রমণ করা যায়। একটি সম্পুর্ণ টাকা ছাড়া, অপরটি ভ্রমণকালে আয় করে। আর এই দু উপায় একে অপরের পরিপূরক। তাই একটিকে ছেড়ে অন্যটি কল্পনা করা মুশকিল। প্রথমটা দেখা যাকঃ ভ্রমনকালে সাধারণত তিনভাবে টাকা খরচ হয়ে থাকে। আর তা হলো এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে, যাত্রিযাপনে এবং খাওয়া দাওয়াতে। এই চাহিদাগুলো মিটিয়ে নিতে পারলে বাজেট ট্রাভেলিং অনেক সহজ হয়ে যায়। তো আসুন জেনে নেওয়া যাক কিভাবে যাতায়াত, যাত্রিযাপন ও খাওয়া দাওয়া ফ্রিতে করতে পারবেন। Hitchhiking ভ্রমণে যাতায়াতের একটি জনপ্রিয় ও সস্তা উপায়। এর সাহায্যে আপনি বাস, ট্রাক, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ যেকোনো যানে বিনামূল্যে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারেন। ভ্রমণকালে রাত্রিযাপনের জন্য আপনি নিকটস্থ কোনো ধর্মশালাতে থাকতে পারেন। অনেকে মুসাফিরদের নিজেদের বাড়িতে আপ্যায়ন করতে পছন্দ করেন তাই স্থ...

লকডাউন-২

বৃহঃস্পতিবার রাতঃ ১১ঃ০০ ০৯ মার্চ ২০২০ পুরো বিশ্ব একটা দুর্যোগকালীন সময়ের মধ্য দিয়ে আচ্ছে। বেশিভাগ দেশের সরকার লকডাউন ঘোষনা করেছে, জনগনকে ঘরে থাকতে বলছে। চারিদিকে হাহাকার, আতংক আর মৃত্যু মিছিল।  বেপারটা যে সবার জন্য একই তা কিন্তু না। বাংলা প্রবাদ আছে কারও পৌষ মাস, কারও সর্বনাশ। আমেরিকা, ইতালী, স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী, ইরান ছাড়াও আরও অনেক দেশের সর্বনাশ গেলেও উপমহাদেশীয় সেলিব্রেটিদের পৌষ মাস যাচ্ছে। কেউ কেউ চুল কেটে নিচ্ছে, তো কেউ ছাদে বসে প্রেম নিবেদন করছে, আবার কেউ বউয়ের কাছে নতুন নতুন রেসিপি শিখছে, পরিবার নিয়ে লুডু স্টার খেলার ছবিও সোসাল মিডিয়ায় আপলোড হচ্ছে। বড় বড় শহরের মানুশেরা বাসার বেলকুনিতে এসে এক সাথে গাইছে প্রিয় গান। বেল্লা চাও থেকে বোহেমিয়ান রেপসোডি কিংবা দেশীয় ভাষার গানগুলো। কোয়েন্টাইনে ডিজে পার্টিও চলছে সমানে।  আর আমাদের দেশের চিত্র ভিন্ন। মুর্খ, অশিক্ষিত আর অর্ধশিক্ষিতের দেশে যাদের শিক্ষা আছে তারাও সচেতন নয়। হাটে বাজারে গঞ্জে গিয়ে দুটো কাপ চা আর বিড়ি না ফুকালে দিন কাটে না আমাদের। গোল মরিচ, থানকুনি আর ডাব গাছের গোড়ায় পানি দেওয়া গুজব তো আছেই। দ...