বুধবার ২৭ মে ২০২০ দুপুর ১ঃ০০ স্ত্রী সিনেমার আইকনিক সিন ভিক্কি প্লিজ! নাওয়াজ উদ্দিন সিদ্দিকীর প্রথম সিনেমা যদি 'সারফারোস' ধরা হয় তবে হাতোরা তিয়াগীর ডেবু সিনেমা 'রাং দে বাসান্তি' বললে ভুল হবে না। সাম্প্রতি আমাজন প্রাইমে রিলিজ পাওয়া ওয়েব সিরিজ Paatal Lok এ ফাটিয়ে অভিনয় করেছে এই অভিনেতা। পুরো সিজনে জুড়ে তাঁর অভিনয় এতোটাই চমৎকার যে ৯ এপিসোডে মাত্র তিনবার ডায়লগ ডেলিভারীতেও এতোটুকুও কমতি মনে হয় নি। টেডএক্সের স্পিচে তাঁর প্রথম কথাটি ছিলো, "স্ত্রী সিনেমায় আমার রোলটা যদি আমি কাস্টিং ডিরেক্টর হওয়ার বদৌলতে ভেবে থাকেন তবে আপনি ভুল ভাবছেন।" লোকটা পেশায় আসলে অভিনেতা নন, বরং একজন কাস্টিং ডিরেক্টর। 'মির্জাপুর' থেকে 'কোটা ফ্যাক্টরি' কিংবা 'ডার্টি পিকচার' থেকে 'সিক্রেট সুপারস্টার', এ যুগের সব সেরা সিনেমা ও ওয়েব সিরিজ গুলোর কাস্টিং তাঁর হাত ধরেই এসেছে। ইরফান খানের 'নক আউট' সিনেমা আর করণ জোহরের 'কলংক' সিনেমাতেও ছিলেন কাস্টিং ডিরেক্টর হিসেবে। 29 Casting Bay, আরামনগর, মুম্বাইয়ে গড়ে তুলেছেন তাঁর কাস্টিং বে কোম্পান...