মার্চের ২৫ তারিখ শুরু করছিলাম, ড্রাফটে ছিলো এপ্রিলের চারে এসে গোঁজামিল দিয়ে শেষ করলাম। আমি পুরোটা সময় ভেবে আসছি লাইফ ব্লাক & হোয়াইট ফিল্মের মতো। আমি যেভাবে দেখি দুনিয়াটা ঠিক তেমনি। আমি কারও সাথে অসভ্যতা করলে তার কাছ থেকে তেমনি আচারন ফেরত চাই। যারে প্রচন্ড ভালোবাসি, সেও যেন আমাকে তেমনটাই দেয়। কিন্তু দুনিয়াটা এমন না। যে এই বেপারটা যত দ্রুত নিজের লাইফে শিখে নিতে পারে তার জন্য তত ভালো। জীবন টা সহজ হয়ে যাবে। দুনিয়া সুন্দর লাগবে। চারদিকে ফুল ফুটবে, পাখি গাইবে। বাতাসের মাদকতার মাত্রা বেড়ে যাবে। তবুও মাতলামী আপনাকে ছুবে না। দুনিয়া মাতাল হবে কিন্তু আপনি না। দুনিয়ার প্রতিটা মানুষের জীবনে গল্প আছে। প্রতিটা মানুষ তার গল্পের নায়ক। প্রতিটা গল্পের আলাদা গল্প আছে। আবার সবাই সবার গল্পে আছে। আমারও গল্প আছে, আপনারও আছে। আমিও নায়ক, আপনিও নায়ক। আপনিও আমার গল্পে আছে, আমিও হয়তো আপনার টায় আছি। আমি আমার লাইফে অনেক মুভি দেখছি। তার মধ্যে অল্প কিছু মুভি এত্তো দারুণ যে হৃদয় ছুঁয়ে গেছে। সিনেমা পারাদিসো সেই মুভিগুলোর প্রথম সারিতে থাকবে। মুভিতে আলফ্রেদো বলে, “I choose my friends for their looks,...