সোমবার
রাত ১০ঃ৫০
১৬ মার্চ ২০২০
আজ কোরা বাংলায় ১০মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ভাইয়ের একটি উত্তর পড়লাম। বাংলাদেশে পোশাক সংস্থার বিজনেস বা স্টার্টাপ নিয়ে তার এটি প্রথম উত্তর ছিলো। এর অনেক আগে থেকে মাশরুফ হোসেইন ভাই, শামীম ভাই, নাজমুল ভাইসহ আরও অনেকে আছেন যারা বাংলাদেশের হয়ে কোরা বাংলায় লিখে আসছেন। তাদের ভালো প্রভাব আছে বলতে হয়।
আমি কোরা ব্যবহার শুরু করি সম্ভবত ২০১৪ সালে। পুরোনো সেই একাউন্ট থেকে ইউটিউবে ট্রাফিক আনতাম। শুরু হয়েছিলো জ্ঞানার্জনের তাড়না থেকে, পরে মার্কেটিং করেছিলাম। কোনো এক কারনে সে একাউন্ট মুছে ফেলি। তারপর যখন কোরা বাংলা আসে তখন বাংলা লেখগুলো পড়াতাম। তারপর সেপ্টেম্বর/অক্টোবর মাসে লিখালিখি শুরু করি।
কোরা বাংলা যে শুধু বাংলাদেশীদের জন্য তা কিন্তু না। এখানে ভারতীয় বাঙালী যারা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ছাড়াও যেখানে বাংলা ভাষা-ভাষীরা আছেন তারাও আছেন। একটা বেপার আমার কাছে ভালো ঠেকে না যে একটা সময় বাংলাদেশীদের চেয়ে ভারতীয় কোরা ব্যবহারকারীর প্রভাব বেশী। যদিও বর্তমানে অনেকটা শিথিত অবস্থায় এসে গেছে। এর মধ্যে বেশকিছু উগ্রপন্থি আছে যারা সব সময় ক্যাচাল লাগাতে ব্যস্ত থাকে। কেউ কেউ আছে অল্প লিখেই সুনাম কুড়ায় আবার কেউ কেউ হাজার হাজার শব্দের উত্তর লিখেও পরিচিতি পায় না। এখানে অবশ্যই দুই পক্ষের লেখার মাঝে পার্থক্য আছে। যেমন মাশরুফ ভাইয়ের উত্তর গুলো ছোট হলেও হাজার শব্দ বয়ান করে। কেউ কেউ ধর্মীয় বিষয়গুলো নিয়ে লিখে যাচ্ছেন আবার কেউ কেউ রাজনৈতিক। তর্ক বিতর্ক সবই চলে কিন্তু গোঁড়ামির কোনো জায়গা নেই এখানে।
দিনশেষে কোরা বাংলা এমন একটি প্লাটফর্ম যেখানে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষেরা এসে একটি ভাষা সমৃদ্ধ করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সবার জন্য রইল ভালোবাসা ও রজনীগন্ধার একরাশ শুভেচ্ছা।

Comments
Post a Comment